🔹
Indications
নির্দেশনা
Linaptin is indicated in the treatment of type 2 diabetes mellitus to improve glycaemic control in adults.
- As monotherapy: in patients inadequately controlled by diet and exercise alone and for whom metformin is inappropriate due to intolerance or contraindicated due to renal impairment.
লিনাপটিন প্রাপ্তবয়স্কদের টাইপ-২ ডায়াবেটিস এ রক্তে Glucose নিয়ন্ত্রনের জন্য নির্দেশিত।
- একক ব্যবহারে: খাদ্য ও ব্যায়াম একক ভাবে যখন রোগীদের উপর পর্যাপ্ত ভাবে কাজ করে না এবং যাদের মেটফরমিনের অসহনীয়তা অথবা বৃক্কীয় অকার্যকারীতার কারনে মেটফরমিন প্রতিনির্দেশিত সেসব রোগীদের ক্ষেত্রে নির্দেশিত।
- যুগপৎ ব্যবহারে: মেটফরমিন ব্যবহারকালীন খাদ্যাভাস ও ব্যায়াম যখন পর্যাপ্ত ভাবে Glucose নিয়ন্ত্রন করতে পারে না সেসব রোগীদের ক্ষেত্রে মেটফরমিনের সাথে যুগপৎ ভাবে ব্যবহৃত। খাদ্য এবং ব্যায়ামের সাথে মেটফরমিন এবং সালফোনাইল ইউরিয়া যখন সম্মিলিত ভাবে Glucose নিয়ন্ত্রন করতে পারে না তখনও সালফোনাইল ইউরিয়া এবং মেটফরমিনের সাথে যুগপৎভাবে ব্যবহৃত।
🔹
Pharmacology
ফার্মাকোলজি
Linagliptin is indicated to improve glycemic control in patients with type 2 diabetes mellitus. Linagliptin is an inhibitor of DPP-4 (dipeptidyl peptidase-4), an enzyme that degrades the incretin hormones GLP-1 (glucagon like peptide-1) and GIP (glucose dependent insulinotropic polypeptide). Thus, Linagliptin increases the concentrations of active incretin hormones, stimulating the release of insulin from pancreatic beta (β) cells in a glucose-dependent manner and decreasing the secretion of glucagon from pancreatic alpha (α) cells in the circulation.
লিনাগ্লিপটিন টাইপ-২ ডায়াবেটিস রোগীদের Glucose নিয়ন্ত্রণের জন্য নির্দেশিত। লিনাগ্লিপটিন একটি ডিপিপি-৪ (ডাইপেপটাইডিল পেপটাইডেজ-৪) প্রতিরোধক, যে এনজাইমটি ইনক্রেটিন হরমোন জিএলপি-১ (Glucagon-লাইক পেপটাইড-১) ও জিআইপি (Glucose-ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পলিপেপটাইড)-কে ভেঙ্গে ফেলে। এভাবে লিনাগ্লিপটিন রক্তে Glucose এর মাত্রা অনুযায়ী সক্রিয় ইনক্রেটিনের পরিমান বাড়িয়ে প্যানক্রিয়াসের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসরন বাড়ায় এবং আলফা কোষ থেকে Glucagon নিঃসরন কমায়।
🔹
Dosage & Administration
মাত্রা ও ব্যবহারবিধি
Linagliptin 5 mg once daily. If added to metformin, the dose of metformin should be maintained and linagliptin administered concomitantly. When used in combination with a sulfonylurea, a lower dose of the sulphonylurea may be considered to reduce the risk of hypoglycaemia.
Patients with renal impairment: No dose adjustment required. Linagliptin can be taken with or without a meal at any time of the day.
লিনাগ্লিপটিন ৫ মিঃগ্রাঃ দৈনিক একবার। মেটফরমিনের সাথে লিনাগ্লিপটিনের ব্যবহারে মেটফরমিনের মাত্রা নিয়ন্ত্রন করতে হবে। সালফোনাইল ইউরিয়া এর সাথে ব্যবহারে, হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি কমাতে সালফোনাইল ইউরিয়ার অল্প মাত্রা বিবেচনা করতে হবে।
বৃক্কীয় অকার্যকর রোগীদের ক্ষেত্রেঃ মাত্রা সমন্বয়ের প্রয়োজন নেই। লিনাগ্লিপটিন ভরা পেটে অথবা খালি পেটে দিনের যে কোন সময় খাওয়া যেতে পারে।
🔹
Interaction
মিথস্ক্রিয়া
Linaptin is a weak competitive and a weak to moderate mechanism-based inhibitor of CYP isozyme CYP3A4, but does not inhibit other CYP isozymes. The risk for clinically meaningful interactions by other medicinal products on Linaptin is low and in clinical studies Linaptin had no clinically relevant effect on the pharmacokinetics of metformin, glyburide, simvastatin, warfarin, digoxin or oral contraceptives.
লিনাপটিন CYP আইসোজাইম CYP3A4 এর একটি দূর্বল প্রতিদ্বন্দী এবং কার্যত দূর্বল থেকে মাঝারি পর্যায়ের বাধা প্রদান কারক কিন্তু অন্যান্য CYP আইসোজাইমকে বাধা প্রদান করে না। লিনাপটিনের সাথে অন্যান্য ঔষধের ক্লিনিক্যালী অর্থপূর্ন মিথস্ক্রিয়ার ঝুঁকি কম এবং একটি ক্লিনিক্যাল সমীক্ষায় লিনাপটিনের সাথে মেটফরমিন, Glyburide, সিমভাসটাটিন, ওয়ারফেরিন, ডিগক্সিন অথবা ওরাল কন্ট্রাসেপটিভ এর ফার্মাকোকাইনেটিকসের উপর ক্লিনিক্যালী সংগতিপূর্ণ কোন প্রভাব পাওয়া যায় নাই।
লিনাগ্লিপটিনের সক্রিয় উপাদান অথবা যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতায় এটি প্রতিনির্দেশিত।
🔹
Side Effects
পার্শ্ব প্রতিক্রিয়া
There may be hypoglycaemia, nasopharyngitis, cough and pancreatitis in combination with metformin and sulfonylurea.
মেটফরমিন এবং সালফোনাইল ইউরিয়া এর সাথে যুগপৎ ব্যবহারে হাইপোগ্লাইসেমিয়া, ন্যাসোফ্যারিনজাইটিস, কাশি এবং প্যানক্রিয়াটাইটিস দেখা দিতে পারে।
🔹
Pregnancy & Lactation
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
Pregnancy category B. There are no adequate and well controlled studies in pregnant women. So, Linagliptin tablets should be used during pregnancy only if clearly needed. It is not known whether Linagliptin passes into breast milk or not.
প্রেগন্যান্সি ক্যাটাগরী বি ড্রাগ। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এর ব্যবহারের সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ত তথ্য নেই। সুতরাং লিনাগ্লিপটিন ট্যাবলেটটি গর্ভাবস্থায় কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত। লিনাগ্লিপটিন আদৌ মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি।
লিনাপটিন টাইপ-১ ডায়াবেটিস অথবা ডায়াবেটিক কিটোএসিডোসিস চিকিৎসায় ব্যবহার করা উচিত নয়।
আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।