View in English
Cortisol

কর্টিসল

Oral Solution

🧬 Prednisolone 🏢 Aristopharma Ltd.
Generic Name Prednisolone
Strength 5 mg/5 ml
Manufacturer Aristopharma Ltd.
Unit Price 50 ml bottle: ৳ 65.00
50 ml bottle: ৳ 65.00 ✅ In Stock per unit · Bangladesh
🛒 Buy Now

🔒 Secure checkout  ·  Return & Refund Policy

🔹 নির্দেশনা

🔹 ফার্মাকোলজি

প্রেডনিসোলন একটি কৃত্রিম এ্যাড্রোনোকর্টিকাল ওষুধ যার গ্লুকোকর্টিকয়েড় বৈশিষ্টোর আধিক্য রয়েছে। প্রেডনিসোলন সরাসরি ফসফোলাইপেজ এ২ এনজাইমের কার্যক্রমকে বাঁধা প্রদানের মাধ্যমে বিভিন্ন ধরনের ইনফ্লামেটরী মেডিয়েটর যেমন-লিউকোট্রিন, এসআরএস-এ প্রোস্টাগ্লান্ডিন ইত্যাদির উৎপাদন বন্ধ করে দেয়। মুখে প্রেডনিসোলন নেয়া হলে এটি দ্রুত এবং ভালভাবে পাকস্থলী থেকে শোষিত হয়। এটির ৭০-৯০% প্রোটিনের সাথে যুক্ত হয় এবং এর রক্তরস থেকে নিষ্কাশনের অর্ধায়ু ২-৪ ঘন্টা। এটি মূলত: যকৃতে বিপাক হয়ে মূত্রের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়।

🔹 মাত্রা ও ব্যবহারবিধি

প্রাপ্তবয়স্ক-

নেফ্রোটিক সিন্ড্রোম:
  • প্রাথমিক মাত্রা: মূত্র প্রোটিনযুক্ত হওয়া পর্যন্ত দৈনিক ২মিগ্রা/কেজি (সর্বোচ্চ দৈনিক ৮০ মিগ্রা) ৩-৪ বার বিভক্ত মাত্রায় পরপর ৩ দিন (সর্বোচ্চ ২৮ দিন) দিতে হবে; পরবর্তী প্রতিদিন ১-১.৫ মিগ্রা/কেজি মাত্রায় ৪ সপ্তাহ পর্যন্ত দিতে হবে।
  • নিয়ন্ত্রিত মাত্রা: প্রতিদিন ০.৫-১ মিগ্রা/কেজি ৩-৬ মাস দিতে হবে।
এন্টি-ইনফ্লামেটরী: দৈনিক ৫-৬০ মিগ্রা ১-৪ বার বিভক্ত মাত্রায় দিতে হবে ।

একিউট অ্যাজমা: দৈনিক ৪০-৬০ মিগ্রা মাত্রায় মুখে সেবন অথবা ১২ ঘন্টা পরপর ৩-১০ দিন দিতে হবে ।

এলার্জিক অবস্থা:
  • ১ম দিন: ১০ মিগ্রা সকালের নাস্তার পূর্বে, ৫ মিগ্রা দুপুরের ও রাতের খাবারের পর এবং ১০ মিগ্রা ঘুমানোর সময় মুখে সেবন করতে হবে।
  • ২য় দিন: ৫ মিগ্রা সকালের নাস্তার পূর্বে, দুপুর ও রাতের খাবারের পর এবং ১০ মিগ্রা ঘুমানোর সময় মুখে সেবন করতে হবে।
  • ৩য় দিন: ৫ মিগ্রা সকালের নাস্তার পূর্বে, দুপুর ও রাতের খাবারের পর এবং ঘুমানোর সময় মুখে সেবন করতে হবে।
  • ৪র্থ দিন: ৫ মিগ্রা সকালের নাস্তার পূর্বে, দুপুরের খাবারের পরে এবং ঘুমানোর সময় মুখে সেবন করতে হবে।
  • ৫ম দিন: ৫ মিগ্রা সকালের নাস্তার পূর্বে, দুপুরের খাবারের পরে এবং ঘুমানোর সময় মুখে সেবন করতে হবে।
  • ৬ষ্ঠ দিন: ৫ মিগ্রা সকালের নাস্তার পূর্বে, দুপুরের খাবারের পরে এবং ঘুমানোর সময় মুখে সেবন করতে হবে।

শিশুদের-

অ্যাজমা:
  • ১ বছর এর নিম্নে: একিউট ১০ মিগ্রা প্রতি ১২ ঘন্টা পর পর। নিয়ন্ত্রিত মাত্রা: একদিন অন্তর ১০ মিগ্রা করে।
  • ১-৪ বছর: একিউট: ২০ মিগ্রা প্রতি ১২ ঘন্টা পর পর। নিয়ন্ত্রিত মাত্রা: একদিন অন্তর ২০ মিগ্রা করে।
  • ৫-১২ বছর: একিউট: ৩০ মিগ্রা প্রতি ১২ ঘন্টা পর পর। নিয়ন্ত্রিত মাত্রা: একদিন অন্তর ৩০ মিগ্রা করে।
  • ১২ বছরের ঊর্দ্ধে: একিউট: ৪০ মিগ্রা প্রতি ১২ ঘন্টা পর পর । নিয়ন্ত্রিত মাত্রা: একদিন অন্তর ৪০ মিগ্রা করে।
এন্টি-ইনফ্লামেটরী: দৈনিক ০.০৫-২ মিগ্রা/কেজি মাত্রায় ১-৪ বার সেবন করতে হবে।

ইমিউনোসাপ্রেশন: দৈনিক ০.০৫-২ মিগ্রা/কেজি মাত্রায় ১-৪ বার সেবন করতে হবে।

🔹 মিথস্ক্রিয়া

অ্যামাইনোগ্লুটেথিমাইড এন্টাসিড, বার্বিচুরেট, কার্বামাজেপিন, গ্রাইসিওফালভিন, মিটোটেন, ফিনাইলবিউটেন, ফিনাইটোয়েন, প্রিমিডন এবং রিফামিন-কর্টিসল এর কার্যকারীতা কমিয়ে দেয়। কর্টিসল রক্তে পটাশিয়ামের পরিমান কমিয়ে দেয়। পটাশিয়ামের পরিমান যদি কমে যায় তখন ডিজিটালিস কার্ডিয়াক অ্যারিথমিয়া ঘটায়। ইমিউনাইজেশন খুব সতর্কতার সাথে করা উচিত।

🔹 প্রতিনির্দেশনা

নির্দিষ্ট এ্যান্টি-ইনফেক্টিভ চিকিৎসা না দিলে সিস্টেমিক ইনফেকশন হতে পারে। যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতায় প্রতিনির্দেশিত। পারফোরেশনের কারনে সম্ভাব্য অকুলার হারপিস সিমপ্লেক্সে প্রতিনির্দেশিত।

🔹 পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারন পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ক্ষুধা বৃদ্ধি, বদহজম, স্নায়ুবিক দূর্বলতা, অথবা অস্থিরতা। বিরল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল ত্বক কালো অথবা ফ্যাকাশে হওয়া, ঝিমুনী বা মাথা হাল্কা লাগা, মুখ ও গাল লালচে হওয়া, হেঁচকি, ঘাম বৃদ্ধি, মাথা ঘোরা।

🔹 গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই ঔষধ ব্যবহার করা উচিত নয়। প্রত্যাশিত সুফলের মাত্রা ভ্রূণের সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হলেই এটি ব্যবহার করা উচিত। কর্টিকোস্টেরয়েড মাতৃদুগ্ধে নিঃসরিত হয় এবং দেহের ভিতরে কর্টিকোস্টেরয়েড এর উৎপাদন এবং বৃদ্ধিতে বাধাদান করে অথবা অন্যান্য অপ্রত্যাশিত প্রতিক্রিয়া ঘটায়।

🔹 সতর্কতা

ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, মানসিক সমস্যা, অস্টিওপোরোসিস, মেনোপোজ পরবর্তী মহিলাদের এবং ক্রনিক নেফ্রাইটিসের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। দীর্ঘমেয়াদী কর্টিসল ব্যবহারের ফলে কুশিং হ্যাবিটাস, হাইপারগ্লাইসেমিয়া, মাস্কুলার উইকনেস, ইনফেকশনের সম্ভাবনা বৃদ্ধি, ক্ষত রোধ বিলম্বিত হওয়া এবং মানসিক সমস্যা হতে পারে।

🔹 সংরক্ষণ

ঠান্ডা এবং শুষ্ক স্থানে, আলো থেকে দূরে সংরক্ষণ করতে হবে শিশুদের নাগালের বাইরে রাখুন।

🔍 লোকজন আরও খুঁজছেন

কর্টিসল কর্টিসল এর কাজ কি কর্টিসল খাওয়ার নিয়ম কর্টিসল এর দাম কত কর্টিসল এর পার্শ্বপ্রতিক্রিয়া কর্টিসল কিসের ওষুধ কর্টিসল এর ডোজ কর্টিসল সম্পর্কে বিস্তারিত Prednisolone Aristopharma Ltd. বাংলাদেশের ঔষধ কর্টিসল 5 mg/5 ml

💡 Frequently Asked Questions

রিউমাটিক ডিজঅর্ডার: সোরিয়াটিক আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস, এঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, একিউট এবং সাবএকিউট বার্সাইটিস, একিউট ননস্পেসিফিক টেনোসিভাইটিস, একিউট গাউটি আর্থ্রাইটিস, পোস্ট-ট্রমাটিক অস্টিওআর্থ্রাইটিস
প্রাপ্তবয়স্ক-নেফ্রোটিক সিন্ড্রোম: প্রাথমিক মাত্রা: মূত্র প্রোটিনযুক্ত হওয়া পর্যন্ত দৈনিক ২মিগ্রা/কেজি (সর্বোচ্চ দৈনিক ৮০ মিগ্রা) ৩-৪ বার বিভক্ত মাত্রায় পরপর ৩ দিন (সর্বোচ্চ ২৮ দিন) দিতে হবে; পরবর্তী প্রতিদিন ১-১.৫ মিগ্রা/কেজি মাত্রায় ৪ সপ্তাহ...
সাধারন পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ক্ষুধা বৃদ্ধি, বদহজম, স্নায়ুবিক দূর্বলতা, অথবা অস্থিরতা। বিরল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল ত্বক কালো অথবা ফ্যাকাশে হওয়া, ঝিমুনী বা মাথা হাল্কা লাগা, মুখ ও গাল লালচে হওয়া, হেঁচকি, ঘাম বৃদ্ধি, মাথা ঘোরা।...

User Reviews

No reviews yet!
Be the first to share your experience.

Write a Review

Alternative Medicines
(Same Generic)

Adam 33 Tablet

Nuvista Pharma Ltd.

Unit Price: ৳ 1.73 (30 x 10: ৳ 519.00) Strip Price: ৳ 17.30

Adam 33 Tablet

Nuvista Pharma Ltd.

Unit Price: ৳ 6.28 (5 x 10: ৳ 314.00) Strip Price: ৳ 62.80

Cortan Oral Solution

Incepta Pharmaceuticals Ltd.

50 ml bottle: ৳ 65.00

Cortan Tablet

Incepta Pharmaceuticals Ltd.

Unit Price: ৳ 6.27 (5 x 10: ৳ 313.50) Strip Price: ৳ 62.70

Cortan Tablet

Incepta Pharmaceuticals Ltd.

Unit Price: ৳ 3.23 (10 x 10: ৳ 323.00) Strip Price: ৳ 32.30

Cortan Tablet

Incepta Pharmaceuticals Ltd.

Unit Price: ৳ 1.72 (15 x 14: ৳ 361.20) Strip Price: ৳ 24.08

Cortisol Tablet

Aristopharma Ltd.

Unit Price: ৳ 6.25 (5 x 10: ৳ 312.50) Strip Price: ৳ 62.50

Cortisol Tablet

Aristopharma Ltd.

Unit Price: ৳ 3.20 (10 x 10: ৳ 320.00) Strip Price: ৳ 32.00

Cortisol Tablet

Aristopharma Ltd.

Unit Price: ৳ 1.70 (20 x 10: ৳ 340.00) Strip Price: ৳ 17.00

Delta Tablet

Bristol Pharmaceuticals Ltd.

Unit Price: ৳ 0.70 (500's pack: ৳ 350.00)